ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

জাপানে আঘাত হানলো ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। স্থানীয় সনয় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে কাগোসিমা অঞ্চলের তোকারা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প থেকে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জাপানের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৪ কিলোমিটার।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৪ জন বাসিন্দা ও ১২ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শনিবারও ওই অঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

দেশটির আবহাওয়া অফিস আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে। যদিও এ অঞ্চলে প্রায়শই মৃদ্যু ভূমিকা হয়ে থাকে।

সূত্র: জাপান টাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ