ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ওমিক্রন : নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

মহামারি করোনার নতুন ধরন ওমিক্রন রোধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রায় দেড় মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। প্রবাসীসহ সকল নাগরিকদের জন্য ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হয়ে যা বহাল থাকবে নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার এই ধরনটির মাধ্যমে নতুন করে সংক্রমণ বিস্তারের ঝুঁকি রয়েছে। ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ