ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

স্যামসাংয়ের কারখানা ব্যবহার করছে কোয়ালকম

স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর উৎপাদনে স্যামসাংয়ের কারখানা ব্যবহার করেছে কোয়ালকম। এক বিবৃতিতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খবর দি ইলেক।

এক মিডিয়া ইভেন্টের প্রশ্নোত্তর পর্বে কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো অ্যামন নিশ্চিত করে বলেন, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রসেস নড ব্যবহারের মাধ্যমে কোয়ালকম নতুন চিপ উৎপাদন করছে।

অন্যদিকে আলাদা এক সাক্ষাত্কারে কোয়ালকমের মোবাইল, কম্পিউট ও ইনফ্রাস্ট্রাকচার বিজনেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স কাতুজান বলেন, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ উৎপাদনে কোয়ালকম টিএসএমসির প্রযুক্তি ব্যবহার করছে না।

কোয়ালকমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে এটি প্রতীয়মান যে ৪ ন্যানোমিটার প্রযুক্তি নতুন চিপের অন্যতম প্রধান উৎপাদনকারী ক্ষেত্র হচ্ছে স্যামসাংয়ের ফাউন্ড্রি। অ্যাপলের পাশাপাশি কোয়ালকমের মতো প্রতিষ্ঠান চিপ উৎপাদনে এসব ফাউন্ড্রির ওপর নির্ভর করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ