ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি

সময়ের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগ দায়ের করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (০১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন মামলার দুই আসামি ট্রাইব্যুনালে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে, বাদীপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

চিত্রনায়িকা পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য জানান। এ দিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমণি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ