ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৩, আহত অন্তত ৮

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর গুলিতে অপর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

আজ বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, যে স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার (৬৫ মাইল) দূরে অক্সফোর্ড শহরটি অবস্থিত। তবে হামলার সময় পুলিমশ কোনো গুলিবর্ষণ করতে হয়নি এবং অভিযযুক্ত শিক্ষার্থী আহতও হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ