ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন

কারাগারে বিনা চিকিৎসায় মিসরের এমপির মৃত্যু

বিনা চিকিৎসায় মিসরের কুখ্যাত আল-আকরাব হাই সিকিউরিটি কারাগারে হামদি হাসান নামে মুসলিম ব্রাদাহুডের সাবেক এমপি মারা গেছেন।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন ব্রাদাহুডের সাবেক এই এমপি। খবর আরব নিউজের।

সাবেক এমপি হামদি হাসান গত বৃহস্পতিবার কুখ্যাত আল-আকরাব কারাগারে মারা যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপির পরিবার তার মৃত্যুর খবর জানিয়েছেন। কী কারণে কারাগারে তার মৃত্যু হয়েছে, কারা কর্তৃপক্ষ তা জানায়নি।

তবে এল-শেহাব নামে দেশটির একটি মানবাধিকার সংস্থা তাদের অফিসিয়াল ফেজবুক পেজে দাবি করেছে, ব্রাদাহুডের সাবেক এই এমপি কারাগারে বিনাচিকিৎসায় মারা গেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ