ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

টুইটারের সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

মাসখানেক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে পদত্যাগ করবেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এবার সেই গুঞ্জনকে সত্যি করে দিয়ে টুইটার পোস্টের মাধ্যমে জানিয়ে দেন সত্যিই পদত্যাগ করছেন তিনি। পোস্টে তার পদত্যাগপত্র আপলোড করেন তিনি।

জ্যাক বলেছেন, তার মন খারাপও হচ্ছে, আবার ভালোও লাগছে। সব মিলিয়ে এক মিশ্র অভিজ্ঞতা। তবে পরাগের প্রশংসা করেছেন তিনি। জ্যাক জানিয়েছেন, টুইটার যখন যখন সমস্যায় পড়েছে, পরাগ ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ফলে তার হাতে টুইটার আরো ভালো করবে বলে তিনি মনে করেন।

টুইটার প্রতিষ্ঠা করেছিলেন জ্যাক ডরসি। আরো অনেক মিডিয়া ব্যারনের মতো তিনিও বিশ্ববিদ্যালয়ের পড়া বন্ধ করে নিজের সংস্থা তৈরির নেশায় মেতেছিলেন। প্রথম দিন থেকেই টুইটার নেট নাগরিকদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তবে জ্যাকের সঙ্গে সংস্থার সম্পর্ক বরাবর একরকম থাকেনি।

২০০৮ সালে টুইটার থেকে বেরিয়ে যান জ্যাক। ২০১৫ সালে তৎকালীন সিইও ডিক কসটোলো সংস্থা ছাড়ার পরে ফের তিনি টুইটারে যোগ দেন এবং সিইও হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ