ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় থাইল্যান্ড

প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় থাইল্যান্ড। সম্প্রতি হুয়াওয়ে টেকনোলজিসের সিইও রেন ঝেংফেইয়ের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চান ওচা এ কথা জানান।

জেনারেল প্রায়ুথ থাইল্যান্ডের ডিজিটাল রূপান্তর ও মহামারী-পরবর্তী পুনরুদ্ধারে হুয়াওয়ের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি থাইল্যান্ড ৪.০-এর কৌশল ও ডিজিটাল প্রতিভা বিকাশের প্রক্রিয়া ত্বরান্বিতকরণে হুয়াওয়ের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

ভার্চুয়াল মিটিং চলাকালীন জেনারেল প্রায়ুথ ও রেন ঝেংফেই ডিজিটাল প্রতিযোগিতাপূর্ণ মনোভাবকে আরো শক্তিশালী করার ও থাইল্যান্ডে আইসিটি প্রতিভার বিকাশে একটি শক্ত ভিত্তি গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন।

জেনারেল প্রায়ুথ থাইল্যান্ডের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উন্নত তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, হুয়াওয়ে মহামারীর বিরুদ্ধে থাইল্যান্ডের লড়াইয়ে ও ডিজিটাল রূপান্তরে অনেক অবদান রেখেছে। আমি হুয়াওয়ের ইতিহাস এবং তাদের দায়িত্বশীল ভূমিকায় গভীরভাবে প্রভাবিত। ভবিষ্যতে থাইল্যান্ড ডিজিটাল অর্থনীতি, ফাইভজি স্মার্ট হাসপাতাল, ক্লাউড ও কম্পিউটিং, ডিজিটাল পাওয়ার, স্মার্ট লজিস্টিকস এবং ডাটা সেন্টারসহ বিভিন্ন ক্ষেত্রে হুয়াওয়ের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ