ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

স্পন্সরড মেসেজ সুবিধা নিয়ে এলো টেলিগ্রাম

চ্যানেলের প্রচারে স্পন্সরড মেসেজ সুবিধা নিয়ে এসেছে ক্লাউডভিত্তিক মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। যেসব চ্যানেলের হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তারাই শুধু এ ফিচার ব্যবহার করতে পারবে। খবর গিজমোচায়না।

টেলিগ্রামে পাবলিক চ্যানেলের ওপর স্পন্সরড মেসেজ অপশন দেখা যাবে। ১৬০ শব্দের মধ্যে মেসেজ লেখা যাবে। মূলত পাবলিক চ্যানেলটি যে বিষয়ে কনটেন্ট প্রকাশ করে থাকে, সে বিষয়েই লিখতে হবে।

বরাবরের মতো নতুন ফিচারেও ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছে টেলিগ্রাম। এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, বিজ্ঞাপন দেখানোর জন্য কোনো ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করা হয়নি। সেই সঙ্গে টেলিগ্রামের সব ব্যবহারকারী একই স্পন্সরড মেসেজ দেখতে পাবেন। চ্যাটে টেলিগ্রামের পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং ব্যবহারকারীর চ্যাট লিস্ট, প্রাইভেট চ্যাট অথবা গ্রুপ কোথাও স্পন্সরড মেসেজের বিজ্ঞাপন আসবে না।

টেলিগ্রামের আশা এ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাট বক্সে বিজ্ঞাপন দেয়ার চর্চা বন্ধ হবে। ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা প্রদানে ও বিজ্ঞাপন বার্তা প্রদর্শনের হার কমাতে এটি সাহায্য করবে। তবে স্পন্সরড মেসেজ ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়।

এক বিবৃতিতে টেলিগ্রাম জানায়, ফিচারটি একবারে সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে টেলিগ্রাম তার সাধারণ ব্যয়গুলো বহন করতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ