ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফেসবুকের লাইভ অডিও ব্যবহারকারীদের ৫০ হাজার ডলার দেবে মেটা

ফেসবুকের লাইভ অডিও ফিচার ব্যবহারকারীদের সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেবে মেটা। কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ জানান, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ১০০ কোটি ডলারের বাজেট রাখা হয়েছে। ২০২২ সালজুড়ে এ অর্থ ব্যবহার করা হবে। খবর টেক টাইমস।

দি ইনফরমেশনের বরাতে জানা গেছে, ফেসবুকের লাইভ অডিও রুমস ফিচার ব্যবহারকারী কনটেন্ট ক্রিয়েটরদের ১০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেয়া হবে।

ক্লাবহাউজ ও টুইটারের স্পেসেসের মতো অডিও প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ বাজেট ঘোষণা করেছে মেটা। অন্যান্য সফল প্লাটফর্মের সফল ফিচারগুলো নকল করা ফেসবুকের পুরনো কৌশল।

টিকটকের সঙ্গে টেক্কা দিতে ইনস্টাগ্রামে রিলস ফিচার চালু করেছে ফেসবুক। রিলসে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেয়ার ঘোষণা করেছে ইনস্টাগ্রাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ