ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

মহামারি করোনায় কিছুতেই কমছে না মৃত্যু ও শনাক্তের সংখ্যা। মাঝে কিছুটা কমলেও এখন প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮০৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৭০০। এর ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৩৭ হাজার ৮৪৫ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯৩ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৩৬৫ জনে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৬০ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৬২৬ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ