ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

বিশ্বে মৃতের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৫১ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এখন ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২ হাজার।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৮৪ হাজারের বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর দিক দিয়ে এরপরই রয়েছে রাশিয়া-ইউক্রেন-তুরস্ক-জার্মানি-পোল্যান্ড।

গত ২৪ ঘণ্টায় বিশ্ব করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ