ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন

নাইজারে আগুনে পুড়ে মারা গেছে ২৬ শিশু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক প্রতিদবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।

নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল।

গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ