ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন

স্কটিশদের সঙ্গে নিয়েই হারিস রউফের জন্মদিন উদযাপন

গতকাল রবিবার ছিল পাকিস্তানি পেসার হারিস রউফের ২৮ তম জন্মদিন। শারজায় পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেক কেটে হারিসের জন্মদিন পালন করা হয়। যেখানে নিমন্ত্রিত ছিল প্রতিপক্ষ স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। তাদের নিয়েই কেক কাটেন হারিস।

জন্মদিনের কেক কেটে হারিস প্রথমেই তা তুলে দেন এক স্কটিশ ক্রিকেটারের মুখে। এরপর নিজ সতীর্থদেরও খাইয়ে দেন এই পেসার। পিসিবি এবং ক্রিকেট স্কটল্যান্ডসহ আইসিসিও হারিসের জন্মদিন উদযাপনের ভিডিও তাদের টুইটারে শেয়ার করে।

এর আগে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার ক্রিকেটীয় চেতনার অনন্য নজির গড়েছিল পাকিস্তান। গত ২ নভেম্বর আবুধাবিতে ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিংরুমে তাদের অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ