ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীতে বাস চলাচল শুরু

চট্টগ্রাম নগরীতে আজ সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিকদের একটি গ্রুপের কিছু বাস ও হিউম্যান হলার চলাচল করতে দেখা যায়। তবে বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপজেলা ও আন্তঃজেলা বাস চলাচল। সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। এতে নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমেছে।

সরজমিনে দেখা গেছে, আজ সকাল ৬টা থেকে নগরের ১৫টি রুটে কিছু বাস ও হিউম্যান হলার চলাচল করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ তাদের যানবাহন চালাচ্ছে। গতকাল শনিবার তারা ঘোষণা দিয়েছিল যে আজ সকাল থেকে তারা যানবাহন চালাবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর জেরে শুক্রবার সকাল থেকে বাস, ট্রাক, কাভার্ডভ্যান মালিকরা গাড়ি বন্ধ রেখেছেন।।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ