ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

বাংলাদেশে নতুন স্মার্টফোনের সাথে আসছে হেলিও জি৯৬ প্রসেসর

খুব শিগগিরই পোর্টফোলিওতে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ‘নোট ১১ প্রো’ যুক্ত করতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। সংশ্লিষ্টদের মতে, ‘নোট ১১ প্রো’ স্মার্ট ফোনের মাধ্যমে বাংলাদেশে এবারই প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসর’ আনতে যাচ্ছে ইনফিনিক্স। বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনিফিনিক্স জানায়, এটির অক্টা-কোর প্রসেসরে রয়েছে সর্বোচ্চ ২ দশমিক ৫ গিগাহার্টজ ক্লক স্পিড সম্বলিত দুটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এ৭৬ সিপিইউ কোর। পাশাপাশি কার্যকরী গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য আছে আর্ম এমএএলআই-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। ‘নোট ১১ প্রো’ তার চমকপ্রদ ফিচার ও সক্ষমতার সমন্বয়ে ব্যবহারকারীদের উচ্চ-রেজ্যুলেশনের চলচ্চিত্রসহ নানাবিধ বিনোদন উপভোগের অভাবনীয় অভিজ্ঞতা এনে দেবে।

জানা যায়, ‘নোট ১১ প্রো’তে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬ দশমিক ৯৫ এফএইচডি+ আলট্রা-ফ্লুয়িড ডিসপ্লে এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। স্বনামধন্য ‘টিউভি রেইনল্যান্ড’ স্বীকৃত এই ফিচার স্মার্টফোন ব্যবহারের সময়ে চোখের অবসাদ কমিয়ে আনে। ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’তে ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা থাকবে। এটিতে ৩০ এক্স ডিজিটাল জুমের ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স, যা যেকোনও আলোতে ব্যবহারকারীদের আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে।

এই স্মার্ট ফোনে থাকতে পারে ৮ জিবি র‌্যাম, যেটি ১১ জিবি পর্যন্ত বর্ধিত করা সম্ভব হবে এবং ডিভাইসটি ‘এক্সওএস ১০’ সিস্টেমে অপারেট করবে।

নোট ১১ প্রো তিনটি বিশেষ রঙ ‘মিথরিল গ্রে’, ‘হ্যাজ গ্রিন’ এবং ‘মিস্ট ব্লু’তে পাওয়া যাবে। সব মিলিয়ে ‘নোট ১১ প্রো’ গেমিং অভিজ্ঞতা এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে স্টাইল ও ব্যতিক্রমী পারফরম্যান্স উপহার দিবে গ্রাহকদের।

যদিও স্মার্ট ফোনটি ঠিক কবে বাজারে আসবে তা এখনও জানায় নি ইনফিনিক্স। তবে এই নভেম্বরেই ‘নোট ১১ প্রো’ গ্রাহকরা হাতে পেতে পারেন বলে জানা যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ