ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

এ মাসেই বাজারে আসছে রিয়েলমির ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’

ক্যানালিসের তথ্যমতে বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি বহু প্রতীক্ষিত ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’ স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আগামী ৮ নভেম্বর বাজারে আসছে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ জিটি নিও ২, সঙ্গে রিয়েলমি প্যাড ও অন্যান্য তিনটি দুর্দান্ত ডিভাইস।

বুধবার (৩ নভেম্বর) রিয়েলমির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বহু প্রতীক্ষিত ‘ফ্ল্যাগশিপ জিটি নিও ২’ এবং দুটি নতুন স্মার্টফোন নারজো ৫০আই ও রিয়েলমি সি২৫ওয়াই উন্মোচন করবে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। একই সঙ্গে বাজারে আসবে তাদের আরও দু’টি চমৎকার ডিভাইস- রিয়েলমি প্যাড ও রিয়েলমি ব্যান্ড ২ নিয়ে আসবে। আগামী ৮ নভেম্বর একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

জিটি মাস্টার এডিশন বাজারে এনে ব্যাপক সাড়া পাওয়ার পর ব্যবহারকারীদের চাহিদা পূরণে জিটি সিরিজ থেকে আরেকটি ফ্ল্যাগশিপ ফোন ‘রিয়েলমি জিটি নিও ২’ বাজারে আনতে যাচ্ছে রিয়েলমি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ জিটি নিও ২ ব্যবহারকারীদের দেবে চমৎকার ও দীর্ঘস্থায়ী স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। সূর্যোদয়ের রঙ থেকে অনুপ্রাণিত এ ফোনের মনোমুগ্ধকর ডিজাইন ব্যবহারকারীদের নজর কাড়বে।

ক্যানালিসের তথ্যমতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি। তাছাড়া কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে সম্প্রতি বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যান্ডটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ