দেশের বাজারে আইফোন ১৩ নিয়ে আসছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। আগামী ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটি আইফোন ১৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে এবং ২৯ তারিখ থেকে প্রি-বুকিং দেওয়া গ্রাহকদের ডেলিভারি শুরু করবে।
গ্যাজেট অ্যান্ড গিয়ার এর ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান, আইফোন ১৩ এর প্রি-বুকিং বা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু অফার ও পুরস্কার । শূন্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধা থেকে শুরু করে ব্যাংক ভেদে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ১৬ হাজার পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট অথবা জিএন্ডজি গিফট, এক্সচেঞ্জ বা ট্রেড-ইন সুবিধা এবং বিটিআরসি অনুমোদিত এক বছরের অফিসিয়াল ওয়্যারেন্টি।
এবারের আইফোন ১৩ এর লাইনআপে চারটি মডলে থাকছে। আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। ১২৮ থেকে শুরু করে ৫১২ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩ এর এই মডেলগুলো।


















