ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন

নতুন ফিচার নিয়ে আসলো গুগল মিট

চলমান করোনা পরিস্থিতিতে হোম অফিসের কারণে অনলাইন ভিডিও কলিং অ্যাপ গুগল মিটের ব্যবহার দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। দিনকে দিন এর চাহিদা বেড়েই চলেছে। চাহিদার কথা চিন্তা করেই নতুন আরেকটি ফিচার নিয়ে এসেছে যার নাম অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট।

এই ফিচার আনা হয়েছে কলের সময় আলোর সমস্যা দূর করার জন্য। এর মাধ্যমে ভিডিও কলিং এর সময় দুর্বল লাইটিংয়ে আলোর স্বল্পতা সমস্যার সমাধান হবে। এর ফলে ভিডিও কলের সময়ে কম আলো, আলোর উজ্জ্বলতা, ভিজিবিলিটি এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বিজনেস কাস্টমাররা এই নতুন ফিচারের সুবিধা পাবেন।

এই নতুন ফিচার ব্যবহার বিধি-

গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যাবহার করার জন্য প্রথমেই মোর অপশনে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে গিয়ে ভিডিও অপশন ক্লিক করতে হবে। এবার সেখানে থাকা অ্যাডজাস্ট ভিডিও লাইটিং -এ ক্লিক করতে হবে।

ভিডিও লাইট অ্যাডজাস্টমেন্ট অন করা হলেই গুগল মিট পুওর লাইটিংয়ের সমস্যার সমাধান করতে শুরু করবে। ভিডিও কলের সময়ে নিজে থেকেই ডিভাইজের ব্রাইটনেস বেড়ে ভিজিবিলিটি ঠিক হয়ে যাবে।

এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করার জন্য ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের প্রয়োজন। সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট চালু করা হয়েছে। এই ফিচারটির কারণে ব্যবহারকারীদের কাছে গুগল মিট আরও জনপ্রিয়তা পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ