তৃতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত করতে সিমিউই-৬ কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সংগে সরবরাহ চুক্তি করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চুক্তিটি সম্পন্ন করা হয়েছে।
বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও সচিব মো. আফজাল হোসেন।
চুক্তির ফলে কক্সবাজার সিমিইউ ৬ ক্যাবল ল্যান্ডিংস্টেশনে সংযুক্ত করার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের কাজ করবে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদার ১১ অ্যান্ড এএসসি।



















