এবার বাজারে ইলেকট্রিক বাইসাইকেল আনতে যাচ্ছে হারলে-ডেভিডসন। বছরের শেষের দিকে এই বাইক বিক্রি শুরু হবে বলে দ্যা ভার্জ এর এক প্রতিবেদনে বলা হয়।
সিরিয়াল ১ নামে এই নতুন ইলেকট্রিক সাইকেল বাজারে আসতে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শুরুতেই অল্প সংখ্যক প্রোডাকশন দিয়ে শুরু করতে চায়। কোম্পানি শুরুতে ৬৫০টি ইউনিট বাজার আনার সিদ্ধান্ত নেয়। যার মধ্যে অর্ধেক প্রোডাক্ট রাখা হবে আমেরিকায় বিক্রির জন্য।
গত বছরই এই ই-সাইকেলের প্রোটোটাইপ মোটর শোতে তুলে ধরে হারলে-ডেভিডসন। কোম্পানির ১৯০৩ সালের প্রথম বাইকের ডিজাইনে তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেল। তাই বাইকের সঙ্গে আবেগ জড়িয়ে আছে আমেরিকার ‘টু-হুইলার জায়ান্টের’।
প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়াল ১ নামের এই সাইকেলটি কিনতে এখনই প্রি-বুক করতে হবে ক্রেতাদের। হারলে-ডেভিডসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ই-বাইক রিজার্ভ করতে হবে কাস্টমারদের।
এই ইলেকট্রিক বাইসাইকেল সাইকেল দুনিয়ায় বিপ্লব এনে দেবে বলে প্রতিষ্ঠানটি দাবি করছে।

শুরু থেকেই এই ইলেকট্রিক বাইসাইকেলে কোম্পানির ভিনটেজ স্টাইল ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে। কালোর পরিবর্তে মোটা সাদা টায়ার দেওয়া হয়েছে সাইকেলে। সঙ্গে স্লিম ব্ল্যাক কম্বিনেশেনর ফ্রেম সাইকেলে অন্য মাত্রা এনে দিয়েছে। লেদার স্যাডেল বুঝিয়ে দিচ্ছে সাধারণ কোম্পানির থেকে অনেক আলাদা এই ই-সাইকেল। তবে প্রতিষ্ঠানটি এই ইলেকট্রিক সাইকেলের দাম কত তা এখনও প্রকাশ্যে আনেনি।


















