‘আগে পণ্য তারপর টাকা’ শ্লোগানে দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড চালু করল অরিজিনাল স্টার বিডি ডট কম নামের একটি অনলাইন প্লাটফর্ম।
সোমবার দেশের সর্ববৃহৎ আইটি মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্লান সেন্টার) আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।
অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবন যাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হয়েছে এবং আইটি পণ্য কেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ রিটেইল আইটি পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড তাদের নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, বিসিএস-সভাপতি ও সহ-সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির সদস্য, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য, মতিঝিল কম্পিউটার সমিতি (এমসিএস) এর সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই অনলাইন প্লাটফর্মে নতুন যাত্রা উপলক্ষে বেশ কিছু অফার ও ডিসকাউন্ট মিলবে অরিজিনাল স্টোরে। কমপক্ষে ১০০ টাকার পণ্য কিনে র্যাফেল ড্রয়ের মাধ্যমে যেকোন ভাগ্যবান ক্রেতা পাবেন ৩২ ইঞ্চির একটি স্মার্ট টিভি, এয়ার টিকেটসহ অসংখ্য পুরস্কার। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।



















