ইসলামাবাদ থেকে কাবুল পর্যন্ত ফ্লাইট আগামী সপ্তাহে পুনরায় যাত্রা শুরু করবে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এ কথা জানায়। তালেবানরা গত মাসে ক্ষমতা দখলের পর এটি প্রথম বিদেশী বাণিজ্যিক ফ্লাইট যেটি পুনরায় চালু হচ্ছে।
পিআইএ- র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ‘আমরা ফ্লাইট পরিচালনার জন্য প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক বিমান, কাবুল ১৩ সেপ্টেম্বর (একটি) এয়ারবাস এ ৩২০, ইসলামাবাদ থেকে উড্ডয়নের কথা রয়েছে।’


















