ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

এবি ব্যাংক ও মেটলাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক লিমিটেড এবং মেটলাইফের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) ব্যাংকাসুরেন্স-এর প্রস্তুতির জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এসময় এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান এবং মাহমুদুল আলম, মেটলাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিপনন কর্মকর্তা জাফর সাদেক চৌধুরী এবং ইভিপি, ব্যাংকাসুরেন্স-এর প্রধান মুহাম্মদ আসিফ শামসসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ