আফগানিস্তানের ঘটনার পর থেকে পররাষ্ট্রনীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।কোনো দেশকে ‘সংশোধন’ করতে যুদ্ধে জড়াবে না দেশটি।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি স্থলযুদ্ধ পরিহার করবেন। কোনো দেশে বিশাল সৈন্য বাহিনী মোতায়েনের পরিবর্তে তিনি জোর দেবেন কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর।
তিনি মনে করেন বিশাল সৈন্য বাহিনী পাঠিয়ে, যেমনটা আফগানিস্তানে করা হয়েছে, সেরকম না করে বরং সামরিক প্রযুক্তির সাহায্যে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে।
তার ভাষায়, “অন্য কোনো দেশের মাটিতে এখন আর সৈন্যদের পা ফেলার প্রয়োজন নেই।”
এই বক্তব্যের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ভবিষ্যতে জাতীয় স্বার্থ ছাড়া যুদ্ধে জড়িয়ে না পড়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিলেন।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যথাযথ ছিল বলে দাবি করেছে জো বাইডেন।


















