ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নেক্সট আইফোন সিরিজে স্যাটেলাইট যোগাযোগ

অ্যাপলের জনপ্রিয় বিশ্লেষক কুও’ জানিয়েছে স্যাটেলাইট সেবা ব্যবহারে আগ্রহীদের হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী আইফোন সিরিজে বিল্ট-ইন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা নিয়ে আসার খবর ছড়িয়েছে। আইফোন ১৩তে থাকতে পারে লো-আর্থ-অরবিট স্যাটেলাইট কল ও মেসেজিং সুবিধা।

স্যাটেলাইটের মাধ্যমে কথা বলার সুবিধা দিতে আইফোনে কোয়ালকমের এক্স৬০ মডেমের সংশোধিত সংস্করণ ব্যবহার করা হতে পারে। যদিও স্যাটেলাইট সুবিধা শুধু কয়েকটি অ্যাপেই সীমাবদ্ধ থাকবে তবে আইফোনে এ সুবিধা আসলে অবাক হওয়ার কিছু নেই। মোবাইল স্যাটেলাইট সেবা চিরাচরিত সেলুলার ডেটার থেকে কয়েক গুণ ধীরগতির। এ ছাড়া স্যাটেলাইট সেবায় অনেকে ইন্টারনেটভিত্তিক অ্যাপস ব্যবহার করার সুযোগ নেই।

আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন লাইনআপ উন্মোচন করতে পারে অ্যাপল। শুধু প্রো মডেল নাকি সব আইফোন রেঞ্জেই এ সুবিধা আসবে সেটি এখনো নিশ্চিত নয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ