ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির আঘাতস্থল কেরমাদেক দ্বীপ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৩ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে এতো কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ