ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

“এইচএফএএমএল শরীয়াহ ইউনিট ফান্ড” এর ট্রাস্ট ডীড স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

সম্প্রতি “এইচএফএএমএল শরীয়াহ ইউনিট ফান্ড” পরিচালনার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর সঙ্গে একটি ট্রাস্ট ডীড স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির অধীনে, আইসিবি ট্রাষ্টি হিসেবে উক্ত ফান্ডের দায়িত্ব পালন করবে।

ফান্ডের প্রাথমিক আকার ২০.০০ (বিশ) কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০.০০ (দশ) টাকা। ২৬ আগস্ট ২০২১ তারিখে আইসিবি’র, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (লেভেল-১৪), ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বোর্ড রুমে আইসিবি’র ব্যবস্হাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ ফায়েকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডীডে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ