আদালতের আদেশে দেশে পাবজি, ফ্রি ফায়ারের মতো ‘বিপজ্জনক’ ইন্টারনেট গেমের লিংক বন্ধ করেছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবুও বিভিন্ন ভিপিএন সফটওয়্যার ব্যবহার করে এ গেমগুলো খেলার সুযোগ থেকেই যায়।
তাই পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে অবিভাবকদের
ইএসআরবি রেটিং : অভিভাকরা গেমের ইএসআরবি রেটিং চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্তানের প্রতিক্রিয়া : গেমটিতে সন্তান কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা বোঝতে হবে।
ইন্সট্রুমেন্ট নজরদারি : ভিডিও গেম কনসোল বা কম্পিউটার সন্তানের ঘরে না রেখে বাড়ির এমন জায়গায় রাখা দরকার যেন সেটি বাড়ির সবার সামনেই থাকে।

সময় নির্ধারণ করা : গেম খেলার সময় নির্দিষ্ট করে দেওয়া দরকার।
মাঠের বিকল্প নেই : সন্তানকে অনলাইনে ব্যস্ত থাকার বদলে মাঠে খেলতে উদ্বুদ্ধ করতে হবে সবসময়। এ ছাড়া সন্তানের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে হার্ভার্ড মেডিকেল স্কুল


















