ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২:০৮ অপরাহ্ন

মডেল পিয়াসাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণকাণ্ড ও গুলশানে কলেজ শিক্ষার্থী মুনিয়ার ‘আত্মহত্যা’র ঘটনায় কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিয়াসাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বাতিলের জন্য আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি পিয়াসাকে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন। আগেও বিভিন্ন সময়ে পিয়াসাকে কয়েকদফা রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ