পুঁজিবাজারে আসতে সিনোসিস এবং এএএ ফাইন্যান্সের মধ্যে চুক্তি
পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করতে আগ্রহী সিনোসিস আইটি লিমিটেড। এ লক্ষ্যে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোম্পানিটির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিনেসিস আইটি ই-গভর্নেন্স সলিউশন সহ সরকারি- বেসরকারি বিভিন্ন সফটওয়্যার সল্যুশন নিয়ে কাজ করেছে। এছাড়াও অ্যাডভান্স এন্টারপ্রাইজ স্কেল সফটওয়্যার সলিউশন (মোবাইল, ওয়েব এবং ক্রস প্ল্যাটফর্ম), কল সেন্টার সার্ভিস এবং মোবাইল হেলথ সেবা দেওয়ার জন্য খ্যাতিমান সিনোসিস আইটি।


















