ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন। সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় এস.এম. মঈনুল কবীর ও নুরুদ্দিন মো. সাদেক হোসাইন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থতি ছলিনে।

এছাড়াও সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক অফিসের ইনচার্জবৃন্দ, সকল শাখা ও উপশাখার প্রধানগণ এই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এই শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কর্মসূচি সমাপ্ত করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ