ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিএসই’র দোয়া মাহফিল আয়োজন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৪টায় সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান।

শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ