ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

‘ইন্টারনেট বিচ্ছিন্ন’ থাকার পরীক্ষা চালাল রাশিয়া

বৈশ্বিক ইন্টারনেট থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখার পরীক্ষা সফলভাবে পরিচালনার দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার ইন্টারনেট নিরাপত্তা উন্নত করার কাজে নিয়োজিতদের নথির বরাতে বৃহস্পতিবার রুশ দৈনিক আরবিসি এ খবর জানায়।

২০১৯ সালে সার্বভৌম ইন্টারনেট নামের একটি আইন প্রণয়ন করে রাশিয়া। এই আইনের আওতায় বিদেশি অবকাঠামো থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হলে নিজেদের সক্রিয়তা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরীক্ষা রাশিয়ার বৃহৎ টেলিকম প্রতিষ্ঠানগুলো জড়িত ছিল। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত সফলভাবে এই পরীক্ষা চালানো হয় বলে কাজে নিয়োজিত গোষ্ঠীর পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

আরবিসি জানায়, এই পরীক্ষার উদ্দেশ্য হলো বাহ্যিক ব্লক, বাধা ও অন্যান্য হুমকির মোকাবিলায় ‘রুনেট’-এর সক্ষমতা যাচাই করা। বিচ্ছিন্ন করার পর রাশিয়ার ভূখণ্ডে ইন্টারনেটের পরীক্ষা চালানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, এই ইন্টারনেট বিচ্ছিন্নতা কত দীর্ঘ ছিল এবং ইন্টারনেট ট্রাফ্রিকে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই পরীক্ষার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় অবগত ছিল বলে জানিয়েছেন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ