ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন

হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ

মহামারি করোনা প্রাদুর্ভাবের মধ্যে ব্যাপক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে এবারও সম্পন্ন হচ্ছে ১৪৪২ হিজরির পবিত্র হজ। মিনায় কংকর নিক্ষেপের মাধ্যমে ২২ জুলাই অর্ধেক হাজি ফিরেছেন পবিত্র নগরী মক্কায়। তারা মক্কায় এসে বিদায়ী তাওয়াফও সম্পন্ন করেছেন।

হারামাইন কর্তৃপক্ষের তথ্য মতে, বাকি হাজিরা আজ ১৩ জিলহজ কংকর নিক্ষেপ সম্পন্ন করে ফিরবেন পবিত্র নগরী মক্কায়। মিনা থেকে ফিরে মক্কায় এসে তারা বিদায়ী তাওয়াফ করবেন। তারপর নিয়মতান্ত্রিকভাবেই যার যার বাসায় ফিরবেন হাজিরা।

হাজীদের খাবার-দাবার ও তাদের সুস্থ রাখতে সব ধরনের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান চলছে। এমনকি জামারায় কংকর নিক্ষেপ করার জন্য বয়স্ক হাজীদের তাদের তাবু থেকে আনা-নেওয়ায় সব সময় ৫০০ গাড়ির মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ