ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১:২৩ অপরাহ্ন

ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধি

কোরবানির ঈদ উপলক্ষে ব্যাংক লেনদেনের সময় বৃদ্ধি করা হয়েছে। ঈদের আগে তিনদিন ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অন্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অর্থনৈতিক কর্মকা- স্বাভাবিক রাখার স্বার্থে ১৫, ১৮ ও ১৯শে জুলাই সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এসময় মাস্ক পরিধানসহ অন্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

পোশাক কারখানা এলাকায় ১৭ ও ২০শে জুলাই ব্যাংক খোলা থাকবে। রাজধানী ও আশপাশের এলাকার পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার জন্য ১৭ই জুলাই ও ঈদের আগের দিন ২০শে জুলাই ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলার পোশাক কারখানা এলাকার সব ব্যাংক খোলা রাখতে হবে।।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ