ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

প্রিয়জনের ছবি শেয়ার দিয়ে পুরস্কার জেতার সুযোগ নিয়ে এলো অপো

শীর্ষস্থানীয় ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো ‘ট্রাস্টি রাস্টি’ নামের নতুন ক্যাম্পেইন চালু করেছে। অপোর এ ক্যাম্পেইন মূলত জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও প্রিয়জনের মানুষটিকে স্মরণীয় করে রাখতে।

ক্যাম্পেইনটি গতকাল রোববার (৪ জুলাই) থেকে শুরু হয়ে চলতে থাকবে।

অপো জানায়, সারাদেশের লকডাউনের কারণে আসন্ন ঈদুল আযহা হয়তো ঘরে বসেই কাটাতে হবে। অপো ভক্তদের এই ঈদকে একটু আনন্দময় করতে ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পেইনের অধীনে নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গে তোলা ছবি অপোর ফেসবুকে শেয়ার করতে হবে। ছবির সঙ্গে অপোর কমেন্ট বক্সে লিখে দিতে হবে কেনো ব্যক্তিটি আপনার পছন্দের। তারপর নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি পাবলিক করে শেয়ার দিতে হবে। শেয়ারের সময় লিখতে হবে #OPPOTrustworthiness #OPPOEidHappiness। উদ্দেশ্য পছন্দের মানুষটির প্রতি শ্রদ্ধা জানানো। বিশ্বাসযোগ্য মানুষটির সঙ্গে সবচেয়ে সুন্দর সেরা তিনজন ছবি শেয়ারকারী পাবেন অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ