ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন

৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের ব্রজিতে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। আজ রবিবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানান, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ