ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী শিয়া ধর্মীয় ছুটির দিন উদযাপন উপলক্ষে পাঁচ হাজারের বেশি বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। তার সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে শনিবার এ কথা বলা হয়। বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করে জানানো হয়, ৫ হাজার ১৫৬ জন বন্দিকে ক্ষমা অথবা তাদের সাজা কমানো হয়েছে।
গত মঙ্গলবার শিয়া ইসলামের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইমাম রেজার জন্মবার্ষিকী উপলক্ষে এই বন্দিদের ক্ষমা করা হয়েছে। ধর্মীয় বিভিন্ন ছুটির দিনের মধ্যে ইমাম রেজার জন্মবার্ষিকী অন্যতম, এদিন উপলক্ষে সর্বোচ্চ নেতা প্রতি বছর বন্দীদের ক্ষমা করেন।


















