ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ইরানে ৬ মাসে ৯৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছরের প্রথম ৬ মাসে ৯৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এর মধ্যে ছয়জন নারী। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচলেট এই তথ্য জানান। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে ইরানের মানবাধিকার বিষয়ে তিনি রিপোর্ট উপস্থাপন করেন। সেখানে বলা হয়, ইরানের অন্তত ৮০ শিশু মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় রয়েছে। এর মধ্যে চারজনের খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

মিশেল ব্যাচলেট বলেন, ইরানের অধিকাংশ মৃত্যুদণ্ড সরকারের আরোপিত। নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়। এই ঘটনাকে তিনি ন্যায়বিচারের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে আরও বলা হয়, ইরানের কারাগারে বন্দিরা অপব্যবহারের শিকার হন। কারাবন্দিদের ভয়-ভীতি প্রদর্শনসহ বাইরে যাতে কোনো তথ্য প্রকাশ না হয় তার জন্য একাকী বন্দি রাখ হয়। সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী, মানবাধিকার রক্ষার আন্দোলনকারী, আইনজীবী, সাংবাদিকসহ নাগরিক সমাজের সদস্যদের মৃত্যুদণ্ড প্রদানসহ ভয় প্রদর্শন ও স্বেচ্ছায় আটক রাখা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বে ২০২০ সালে যেসব দেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার চারটিই মধ্যপ্রাচ্যে। গত এপ্রিলে মানবাধিকার সংস্থাটি তাদের প্রকাশ করা এক রিপোর্টে বলেছে, গত বছর গোটা বিশ্বে যে ৪৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে, তার ৮৮ শতাংশই হয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ- ইরান, মিশর, ইরাক এবং সৌদি আরবে। সূত্র: আল আরাবিয়া

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ