ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ইরান-আফগানিস্তানের সঙ্গে তুরস্কের বৈঠক

তুরস্কের আনতালিয়ায় রোববার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রি-দেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন তুরস্ক, আফগানিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে এক টুইটবার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে আফগান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার এক টুইটবাতায় বলেছেন, স্বল্পসময়ে শান্তি বজায় রাখা, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে একটি সফল আলোচনা হয়েছে। ত্রি-দেশীয় বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু পাকিস্তান, গিনি ও নাইজেরিয়ার নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

তুরস্কের আনতালিয়ায় রোববার থেকে তিন দিনব্যাপী ওই কূটনৈতিক ফোরামের আলোচনাসভা শুরু হয়েছে। বৈঠকে বালকান ও ইউরোপীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, উদ্বাস্তু ও অভিবাসন সমস্যা এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ