ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

মানুষের মনের কথা বলবে হেলমেট!

মানুষের মন বুঝতে পারে এমন একটি হেলমেট তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান কর্নেল ভিন্ন রকমের এই হেলমেট তৈরি করেছে। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছুদিনের মধ্যেই এটি বাজারে আনা হবে।

জানা গেছে, উদ্ভাবিত হেলমেটের ওজন দুই পাউন্ডের মতো। এটি ৫০ হাজার ডলারেই কেনা যাবে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন ও ইলেক্ট্রনিক্স ইমপালসের ভিত্তিতে এটি কাজ করবে।

কর্নেলের প্রধান নির্বাহী ব্রায়ান জনসন বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যেই আমরা হেলমেটটি বাজারে আনবো। এটি সহজেই মানুষের মনের ভাষা শনাক্ত করতে পারবে। তাছাড়া এটি মস্তিষ্কের বয়স বেড়ে যাওয়া, মানসিক রোগ বা এর পেছনের কারণ এবং বিভিন্ন মেটাফিজিক্যাল ডিসঅর্ডার শনাক্ত করার কাজ করতে সক্ষম।’

ব্রায়ান জনসন আরও বলেন, ‘হেলমেটটি তৈরি করতে ৫ বছরেরও বেশি সময় লেগেছে। ‘এর মাধ্যমে আপনি উচ্চ রক্তচাপ ও কোলেস্টরল স্বাভাবিক আছে কি না সেটি পরীক্ষা করতে পারবেন।’

জনসন বলেন, ‘মানুষের মস্তিষ্ক নিয়ে বিভিন্ন পরীক্ষা করেই এটি তৈরি করা হয়েছে। আগামী ১০ বছরের মধ্যে হেলমেটটি স্মার্টফোন রেঞ্জের ভেতর আনতে চাই।’

এনডিটিভি জানায়, শরীরের প্রতিটি কোষ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর হেলমেটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অন্য মানুষেরা মনে মনে কী ভাবছেন সেটি জানা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ