ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

যুদ্ধবিরতির ২৫ দিনের মাথায় ফের ফিলিস্তিনের গাজায় হামলা করেছে ইসরায়েল। আজ বুধবার সকাল থেকে হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার কথা জানিয়েছে তেল আবিব। তাৎক্ষণিক হতাহত মানুষের সংখ্যা জানায় যায়নি। খবর বিবিসি ও আল-জাজিরার।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে গাজা থেকে ডিভাইসযুক্ত গ্যাসীয় বেলুন পাঠানো হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে। ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই বেলুনের কারণে সেখানকার বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০টির মতো বেলুন গাজা সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত করা হয়।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে যুদ্ধসহ হামাসের পক্ষ থেকে করা সব ধরনের হামলার বিষয়ে আগের থেকেই প্রস্তুত ছিল। গ্যাসীয় বেলুন পাঠানোর জবাবেই তারা গাজায় এ হামলায় শুরু করেছে।

এদিকে ফিলিস্তিনের সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েল নতুন এ হামলা গাজার দক্ষিণ প্রান্তের খান ইউনুস শহরের একটি বিশেষ অংশকে লক্ষ্যবস্তু করেছিল। হামাসের একজন মুখপাত্রও ইসরায়েলি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ