ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন

শাহজিবাজার পাওয়ারের চেয়ারম্যান হলেন আনিস সালাহউদ্দিন আহমেদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক আনিস সালাহউদ্দিন আহমেদ। গতকাল ৯ জুন কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৩ এপ্রিল মৃত্যু বরণ করেন সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার।

জানা গেছে, আনিস সালাহউদ্দিন বিদেশে পড়াশুনা শেষ করে দেশে এসে পর্যটন ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে বায়িং হাউজের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যবসা শুরু করেন। বর্তমানে গার্মেন্টস,পাওয়ার,আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা খাতসহ অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য রয়েছে।

তিনি বর্তমানে অস্ট্রেলিয়ান স্কুল এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ