ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

​বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব-পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। শিগগিরই এ বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানান তিনি।

যে চারজন খুনির রাষ্ট্রীয় পদক বাতিল করা হবে তারা হলো- মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে কোনো মন্তব্য করতে চাই না।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ