ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

​বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ৭৫ হাজারেরও বেশি

করোনার ছোবলে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই শনাক্ত হচ্ছে লক্ষাধিক মানুষ। আরও বড় হচ্ছে মৃত্যুর মিছিল। দুনিয়াজুড়ে এখন পর্যন্ত ৩৫ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সর্বনাশা এই মহামারি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২। এর মধ্যে ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৪৪ লাখ সাত হাজার ১৮২ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮। মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৪৩৬ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৩ লাখ ছয় হাজার ৮৮৩। এর মধ্যে তিন লাখ ৩৫ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২। এর মধ্যে চার লাখ ৬৫ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা আট লাখ দুই হাজার ৩০৫। এর মধ্যে ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ১৪৬। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ