ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ২:০১ পূর্বাহ্ন

ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান ছিল ১৩ পয়সা।

অন্যদিকে আলোচিত প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭২ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৫৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ