করোনা পরিস্থিতিতে টিকা নিয়ে ভারতে আকাল অবস্থা। দেশটির এই সংকটকালে আগামী জুন মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার (কোভিশিল্ড) ১০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে সেরাম ইনস্টিটিউট।
ভারত সরকারকে এক চিঠিতে সেরাম এ কথা জানায়।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুনে আমরা ৯ থেকে ১০ কোটি ডোজ কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ করতে পারব। মে মাসে আমাদের সক্ষমতা ছিল সাড়ে ছয় কোটি ডোজ।’
চিঠিতে সেরাম ইনস্টিটিউটের গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স পরিচালক প্রকাশ কুমার ‘মূল্যবান নির্দেশনা ও ক্রমাগত সমর্থনের’ জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি বলেছেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিড-১৯ থেকে দেশ এবং বিশ্বের নাগরিকদের সুরক্ষা সম্পর্কে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ভারতে পর্যাপ্ত ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেক রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দেশটিতে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার পাশাপাশি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকার প্রয়োগ চলছে। এ ছাড়া দেশটিতে রাশিয়ার স্পুতনিক-ভি টিকাটিও জরুরি ব্যবহারের জন্য নিয়ন্ত্রকদের অনুমোদন পেয়েছে।



















