ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে এবি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার এবি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৯ দশমিক ৯৪ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফানের ৯ দশমিক ৯০ শতাংশ, ওয়াইম্যাক্সের ৯ দশমিক ৮৯ শতাংশ, তাওফিকা ফুডসের ৯ দশমিক ৮৮ শতাংশ এবং গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ