ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন

তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারো চীনের যুদ্ধবিমান

চীন ও তাইওয়ানের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারও প্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। এ নিয়ে চলতি মাসে কমপক্ষে ১৫ বার এমন ঘটনা ঘটল। সংবাদ মাধ্যম এনআইএ এর বরাতে জানা যায়, রবিবার তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’-এ ঢুকে পড়ে চীনের দুটি যুদ্ধবিমান।

এর মধ্যে একটি হচ্ছে সাবমেরিন শিকারি ‘শানসি ওয়াই-৮’ বিমান। এই বিমানগুলোতে অত্যন্ত আধুনিক রাডার রয়েছে যার ফলে এরা সহজেই প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম হয়। এছাড়া একাধিক মিসাইল ও বোমা নিয়ে ডুবোজাহাজ ধ্বংস করে বিপক্ষের নৌসেনাকে বেকায়দায় ফেলে দিতে পারে এই বিমানগুলো।

তাইওয়ানের সামরিক ঘাঁটি ও সরঞ্জামই চীনের নিশানা ছিল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সব মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ